শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ওরা হাসে না


ওরা হাসে না


হারিয়ে গেছে
আসমানিদের চঞ্চলতা।
ওরা খেলেনা আর
দলবেঁধে গোল­াছুট কিংবা
চোখ বেধে কানা মাছি।

ওদের দংশিছে হিংস্র হায়না
ক্ষুধা আর ফ্যাশান।
পাশ্চাত্যের ফ্রি মিক্সিং
ওদের দেয় অসতী উপাধী
ওরা হসেনা।

গুলশান,ধানমন্ডাই আর কান্দুপট্টি
এনে দেয় বার বণিতা নাম
পল্লী বালার।

ওরা আজ ভূখা
তবুও ক্ষুধা মেটায়
পশ্চাত্য সভ্যতা।

ওরা হাসেনা
মুক্তোর মত দাঁত
যেন সবুজ পাতায় শিশির বিন্দু
আর যায়না দেখা।

তবু ওরা বেঁচে আছে
বেঁচে আছে আসমানিদের
প্রাণহীন কায়া।

খুলনা
২৩ ফেব্রæয়ারি ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: