শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

লাল রক্তের মাঝে


লাল রক্তের মাঝে


খুঁজছি, কাকে জানেন?
আমাকে।
অবাক হলেন?
হবার কথাই বটে।

কোথায় খুঁজছি তা জানেন?
কেমন করে জানবেন
আমি তো নিরুদ্দেশ।

একুশের শহীদ মিনার
ছাব্বিশের স্মৃতিসৌধ কিংবা
ষোড়ষীর.......
নেই কোথাও নেই আমি।

পাবার বা জানার কথা নয়
তাই, আমি নিজে
আমাকেই খুঁজছি
পথে প্রান্তরে
লাল রক্তের মাঝে।

খুলনা
২১২২১০ ফেব্রুয়ারী ১৯৮৭ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: