শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

চারা গাছ


চারা গাছ


শিমুল- একটি ছোট্ট চারাগাছ।
বর্ষা পেরিয়ে
শরৎ-হেমন্ত, শীত-বসন্ত
ক্রমাগত।
মৃদুমন্দ বাতাস, হিন্দোলিত পাতাবাহার
ক্রমাগত বসন্ত শরীরে ফোটে কাঁটা
যৌবন দীপ্ত গ্রীষ্মে- তৃষ্ণার্ত যুবতী
বর্ষায়- বিনম্র লাজুক বধুয়া।
তরতর, সরসর- দখিনা হাওয়া
হানে আঘাত কাল বৈশাখী
বিধ্বস্ত- ভেঙ্গে গেছে হাত
নেই প্রাণষ্ফুরণ।
ফাগুন এলেও নেই শিমুল
পলাশও নাজুক- শোকে কাতর
মিনার হয়নি লাল, কৃষ্ণচুড়া
কোথায় যেন হারিয়ে যায়।
শিমুল- ছেলে বেলায় ছিল
যৌবনে বিধ্বস্ত
হিংস্র হায়না আসে বারংবার;
কেড়ে নেয় প্রাণসঞ্চারী চির বসন্ত।

তেজগাও, ঢাকা
২৩ ফেব্রুয়ারি ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: